Tuesday, March 31, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৫ প্রশ্ন TMCP-র

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দেকে ৫টি প্রশ্ন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা (Sudip Raha)।

সোশ্যাল মিডিয়ায় সুদীপ (Sudip Raha) লিখেছেন,”সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করার জ্ঞান দিয়েছেন শুনলাম।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের অটোনমি নিয়ে লম্বা-চওড়া বাণী সম্প্রচার করে প্রচারমাধ্যমে আসার আগে উপাচার্য যদি নিজের রাজধর্ম পালনে সক্ষম হতেন, তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন-
১.আড়াই মাসের ব্যবধানে সেমিস্টার পরীক্ষা কেন?
২.এখন তো আর কোভিড পরিস্থিতি চলছে না তাহলে সেমেস্টারের ক্লাস অনলাইনে হল কেন?
৩.বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা সিলেবাস শেষ করানোর দায়িত্ব নিলেন না কেন?
৪. ৬ষ্ঠ সেমেস্টারের রেজাল্ট এখনও প্রকাশ করা হল না কেন?
৫. ফাইনাল সেমেস্টারের রেজাল্ট না বেরোনোয় ছাত্রছাত্রীরা কেন্দ্র বা রাজ্য সরকারের পরীক্ষায় বসতে পারছে না, এর দায় কার?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিটি মন্তব্য রাজনৈতিক টিপ্পনির সামিল। এটা কি উপাচার্যের রাজধর্ম হওয়া উচিত?”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...