Friday, June 19, 2026

INDIA-র নৈশভোজে বিজেপি-কমিশনের কারচুপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আলোচনা রাহুল-অভিষেকদের

Date:

Share post:

বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের একজোট হয়ে ভোটার তালিকায় কারচুপির প্রতিহত করতে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের ডাক INDIA-র। SIR-এর নামে ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে সামনে রেখে চালাচ্ছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রণকৌশল স্থির করতে বৃহস্পতিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল (TMC)-সহ বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে এই জরুরি বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ১১ অগাস্ট মুখ্যনির্বাচন কমিশনারের দফতর ঘেরাওয়ের কর্মসূচি।

এদিন সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দু’দফায় এই বৈঠক চলে। শুরুতে রাহুল গান্ধীর বাসভবনের লনে এক নৈশভোজে অংশ নেন বিরোধী জোটের নেতারা। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বেশ কিছুক্ষণ ধরে চলে প্রথম পর্বের আলোচনা। ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, ডিএমকের কানি মোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের এম এ বেবি।

বাড়ির প্রাঙ্গণে নৈশভোজে প্রথম দফার আলোচনার পর বাড়ির ভেতরে শুরু হয় দ্বিতীয় পর্বের জরুরি বৈঠক। ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন-সহ ১৫ জন বিরোধী জোটের নেতা-নেত্রী। পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা অবধি বৈঠক চলে। বিজেপির কথায় যেভাবে নির্বাচন কমিশন উঠছে এবং বসছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনা হয়। অভিষেক জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বৈঠকে কী আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তা জানানো হবে শুক্রবার।

আরও পড়ুন- ডিভিসির লাগাতার জলছাড়ায় বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে! ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...