জিতু-দিতিপ্রিয়া সংঘাতে নাক গলাতে গিয়ে চাপে চিকিৎসক- অভিনেতা কিঞ্জল! 

Date:

Share post:

কথা হচ্ছিল দুই অভিনেতা-অভিনেত্রীর নিজেদের সমস্যা নিয়ে। কিন্তু সেখানে আগ বাড়িয়ে নাক গলিয়ে ফেললেন আরজি কর আন্দোলনের তথাকথিত ‘বিপ্লবী’ চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। ফলে যা হওয়ার সেটাই হল। অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) কাছে সপাটে চড় খেলেন ‘রেবেল ডাক্তারবাবু’। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য-অপর্ণার অফস্ক্রিন সম্পর্ক তলানিতে থেকেছে। ৪ অগাস্ট রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) জানান, তাঁকে নানা সময় আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। পাল্টা নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে যুগলের ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন জিতু কমল। টেলিউডের এহেন হাওয়া গরম পরিস্থিতিতে নিজের রুটি সেঁকতে হাজির কিঞ্জল। এক সময় নাকি ‘অপরাজিত’ অভিনেতা তাঁকে প্রচুর গালমন্দ করেছেন! অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সে কথা জানাতেই বিতর্কের আগুনে নয়া ফুলকি যোগ হয়। তবে ছাড়বার পাত্র নন জিতুও। নাম না করেই নিজের পোস্টে চিকিৎসক-অভিনেতাকে ধুইয়ে দিয়েছেন তিনি।

বাংলা সিরিয়ালপ্রেমীদের পছন্দের তালিকায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেয় জিতু -দিতিপ্রিয়ার (Jeetu Kamal And Ditipriya Roy) অসম বয়সী প্রেমের রসায়ন। পর্দায় দুজনের সাবলীল অভিনয়ের নেপথ্যে যে এত বড় কাণ্ডকারখানা ঘটছে শুরুতে তার বিন্দুমাত্র আঁচ মেলেনি। নায়ক-নায়িকা একে অন্যের বিরুদ্ধে মুখ খুলতেই টলিউড কার্যত দুভাগে বিভক্ত। আর এই সময় বিতর্কে জুড়ে গেল কিঞ্জলের নাম। গতবছর অগাস্ট মাসেই আরজি কর আন্দোলনকে শিখণ্ডী করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির নামে রাজনীতির ‘নাটক’ দেখেছে গোটা বাংলা। প্রতিবাদী মিটিং মিছিলে ‘বিপ্লবী’ হয়ে ওঠা কিঞ্জল ডাক্তারবাবুর মুখ সমাজমাধ্যম থেকে সংবাদের শিরোনামে এতবার ঘোরাফেরা করেছে, যে ওই সময়ে তিনি বেশ কিছু বিজ্ঞাপন ও বিনোদন জগতের কাজও পেয়ে গেছেন। সেই চিকিৎসক- অভিনেতা দিতিপ্রিয়ার পোস্টে কমেন্ট করতেই সেই পোস্টটি রিশেয়ার হয়ে ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিঞ্জল অবশ্য গোটা ব্যাপারটাই ‘ব্যক্তিগত’ বলে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন কিন্তু পাল্টা জবাব দিলেন সিরিয়ালের ‘আর্য’। জিতু তাঁর সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা, পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই।’ এর পাশাপাশি প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ যে তিনি আলাদা রাখতে পছন্দ করেন সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেতা।

জিতু কারোর নাম না বললেও দিতিপ্রিয়া সংক্রান্ত বিতর্কে যে কিঞ্জলের নাকগলানো তিনি ভালোভাবে দেখছেন, না তা বেশ বোঝা যাচ্ছে। টলিপাড়া বলছে, তাহলে কি আরও এক ঠান্ডা লড়াই শুরু হল? উত্তর দেবে সময়।

spot_img

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...