Friday, June 19, 2026

SIR থেকে ভাষা সন্ত্রাস: বিরোধিতায় বিক্ষোভে I.N.D.I.A, ‘জয় হিন্দ’ ব্যাজ বুকে অভিষেক-সহ তৃণমূল সাংসদরা

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) মাধ্যমে ‘চুপি চুপি ভোটের কারচুপি’র চেষ্টা করে চলেছে বিজেপি। আর তার দোসর হয়েছে নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার সংসদ চত্বরে এসআইআর থেকে বাংলা ভাষা ও বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদ করে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ (Abhishek Banerjee) লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা। এদিন বাংলার মনীষী ও স্বাধীনতার সংগ্রামীদের ছবিসহ ‘জয় হিন্দ জয় বাংলা’ ব্যাজ পরে অভিষেকের নেতৃত্বে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় দোলা সেন, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনসহ বাকিদের। SIR বিরোধিতায় বিক্ষোভ দেখান  I.N.D.I.A-র সদস্যরাও।

কমিশন (ECI)এবং বিজেপি (BJP) যৌথভাবে গণতন্ত্রের উপর আঘাত হানছে। বারবার সংসদে বিজেপিকে এসআইআর নিয়ে আলোচনা করার কথা বললেও কেন্দ্র তাতে রাজি হয়নি। কীসের এত লুকোচুরি প্রশ্ন তুলেছিলেন অভিষেক। ‘চুপি চুপি ভোটের কারচুপি’ রুখতে তাই একটানা প্রতিবাদ-বিক্ষোভ তৃণমূলসহ ইন্ডিয়া জোটের। এদিন সংসদ চত্বরে পদ্ম সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়ে ‘চুপি চুপি ভোটের কারচুপির বিরোধিতায় সরব লোকসভা রাজ্যসভার তৃণমূল সাংসদরা। বাংলা ভাষার অপমান ও বিজেপির নির্দেশে এরাজ্যে নির্বাচন কমিশনের একটি আর বহির্ভূতভাবে কাজ করার ইস্যুতে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে তা আগেই স্পষ্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চলতি সপ্তাহে তৃণমূল সাংসদরা কখনও পোস্টার হাতে কখনও আবার রাজ্যসঙ্গীত গেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। আজ অভিষেক এই বিক্ষোভে যোগ দেওয়ায় উজ্জীবিত হয়েছেন সকলেই। তিনি বারবার বলেছেন, এসআইআর করার নামে যেভাবে বিজেপির সাইলেন্ট রিগিং করতে চাইছে কোনভাবেই বাংলায় বরদাস্ত হবে না। এদিন “ভোট চুরি বন্ধ কর”, “নির্বাচন কমিশন লজ্জা”, “মোদি সরকার হায় হায়” স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। পাশাপাশি বাংলা ভাষার অপমান যে বরদাস্ত নয় সে কথাও বুঝিয়ে দিয়েছেন তাঁরা। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে বিরোধী জোটের সব সদস্যরাই। SIR নিয়ে কেন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধীও।

বিজেপি-কমিশনের কারচুপি রুখতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বিরোধী জোট। কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের রণকৌশল স্থির করতে বৃহস্পতিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে মিলিত হন তৃণমূল-সহ বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে এই জরুরি বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ১১ অগাস্ট মুখ্যনির্বাচন কমিশনারের দফতর ঘেরাওয়ের কর্মসূচি। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দু’দফায় এই বৈঠক চলে। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে এসআইআর বিরোধী প্রতিবাদে সামিল হন অভিষেকসহ বিরোধী জোটের সাংসদরা।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...