Friday, June 19, 2026

মাঝারি বৃষ্টিতে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, উইকেন্ডে ভাসবে উত্তর! 

Date:

Share post:

দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থাকে মাঝারি বিক্ষিপ্ত বর্ষণে ভিজবে একাধিক জেলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। যদিও এর সম্পূর্ণ উল্টো ছবি উত্তরে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)।

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর ‘আপার এয়ার সার্কুলেশন’ (Upper Air Circulation) থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার সরাসরি প্রভাব পড়েছে উত্তরে। এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই। উইকেন্ডে মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর আগামী সোমবার থেকে অতিভারী বর্ষণের সর্তকতা রয়েছে পাহাড়ি জেলায়। অন্যদিকে শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। ওইদিন বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...