Tuesday, June 16, 2026

নবান্ন অভিযানের আবেদনই আসেনি! আইন মেনে বিকল্প স্থান জানালেন তিন পুলিশ অধিকারিক

Date:

Share post:

৯ তারিখ নবান্ন (Nabanna) অভিযানের কোনও আবেদনই তাঁদের কাছে আসেনি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম। একইসঙ্গে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হাই কোর্টের রায়কে সম্মান জানিয়ে তারা আন্দোলনকারীদের সহযোগিতা করবে। তবে সেটা সম্পূর্ণরূপে আইন মেনে। নবান্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকায়, তার বদলে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং রানি রাসমণি রোডের বিক্ষোভ অভিযান করা যাবে বলে জানিয়েছেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। সে কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ব্যবস্থা নিচ্ছে পুলিশও। ইতিমধ্যেই নবান্ন বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করতে হাওড়ার স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়। সেখানে আদালত স্পষ্ট জানিয়ে দেয় নিয়ম মেনে বিক্ষোভের অধিকার সকলের রয়েছে। এই পরিস্থিতিতে দিন সাংবাদিক বৈঠক করেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। জাভেদ শামিম জানান, “কোনও আয়োজক আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। সংবাদ প্রতিবেদনের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুসারে আমরা পুলিশি ব্যবস্থা করেছি।”

এডিজি (আইনশৃঙ্খলা) জানান, “গত বছর যাঁরা নবান্ন অভিযান করেছিলেন, আমরা তাঁদের সঙ্গেও যোগাযোগ করেছিলাম কিন্তু তাঁরা লিখিতভাবে জানিয়েছিলেন যে তারা এই বছরের নবান্ন অভিযানের সাথে যুক্ত নন।” মামলা প্রসঙ্গে তিনি বলেন, “কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছিল – একটি হাওড়া ব্যবসায়ী সমিতি ব্যবসায়িক কারণে এবং একটি জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্ট প্রথম আদেশের বিষয়ে একটি রায় দিয়েছে তবে দ্বিতীয় শুনানি চলছে। আমরা হাইকোর্টের আদেশ মেনে চলতে বাধ্য।”

সুপ্রতিম সরকার জানান নবান্ন (Nabanna) অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে কোনও বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া যায় না। সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং কলকাতা রানি রাসমণি এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করলে পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...