Tuesday, June 16, 2026

এশিয়া কাপে ঋষভ পন্থ নেই!

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পায়ের চোটের জন্য কার্যত ছিটকেই গেলেন ঋষভ পন্থ। চোট পাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে পারেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর তিনি দেশে ফিরে এলেও, ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে কিন্তু একটা গুঞ্জন ছিলই। আগামী সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। মনে করা হচ্ছে সেখানে নামতে পারবেন না এই তারকা ক্রিকেটার।

পায়ের পাতা ভেঙে গিয়েছে। তাঁর অস্ত্রোপচার করতে না হলেও, পুরোপুরি সেরে উঠতে নাতি সাত থেকে আট সপ্তাহ সময় লাগবে ঋষভ পন্থের। অর্থাৎ পন্থকে ছাড়াই যে কার্যত ভারতীয় দল এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তাই নয় এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়ত পন্থকে (Rishabh Pant) ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।

তবে ঋষভ পন্থ না খেললে সেই জায়গায় কোন ক্রিকেটারকে ভারতীয় দল এশিয়া কাপে খেলাবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে পন্থের না খেলাটা যে ভারতীয় দলের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থ দুরন্ত ফর্মে ছিলেন। গোটা সিরিজে দুটো সেঞ্চুরিও করে ফেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কিন্তু সমস্যা হয় চতুর্থ টেস্টেই। পায়ের পাতায় চিড় ধরে ঋষভ পন্থের। যদিও সেই ভাঙা পায়ে খেলেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত টেস্ট সিরিজ থেকে ছিটকেই গিয়েছিলেন ঋষভ পন্থ। চিন্তাটা সেই সময় থেকেই শুরু হয়েছিল, এবার এশিয়া কাপ থেকেও কার্যত ছিটকে গেলেন ঋষভ পন্থ।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...