Tuesday, June 16, 2026

বাংলাদেশে হামলার মুখে রবীন্দ্রনাথের বাড়ি: ২২শে শ্রাবণ ভারতের সদর্থক উত্তর দাবি অভিষেকের

Date:

Share post:

২২ শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবসে সংসদে বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সখ্যতা দাবি করেছিলেন নরেন্দ্র মোদি, তা আজ তলানিতে। বাস্তবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক দেখানো হচ্ছে, তার আসল ছবিও দেশের মানুষের কাছে অস্পষ্ট। সেই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের বাড়িতে ভাঙচুরের পরে তার তদন্ত ও রক্ষণাবেক্ষণে আদৌ কতটা উদ্যোগী হয়েছে মোদি সরকার, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। কেন্দ্রকে সরাসরি ৫ প্রশ্ন করলেন সাংসদ।

১) রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্র বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ করেছে?
২) কাছারিবাড়ির নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে?
৩) ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার কর্তৃক কোনও গ্রেফতার হয়েছে?
৪) ভাঙচুরের বিষয়ে সরকার কর্তৃক গৃহীত/প্রস্তাবিত পদক্ষেপ
৫) বাংলাদেশে ভাগ করা সাংস্কৃতিক ঐতিহ্যের যৌথ সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ব্যবস্থা আছে?

বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং অভিষেকের (Abhishek Banerjee) প্রশ্নের জবাবে স্পষ্ট করে দিয়েছেন বিদেশে বাঙালির (Bengali) ঐতিহ্য রক্ষায় কতটা নির্লিপ্ত কেন্দ্রের সরকার। চলতি বছর ১২ জুন কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবনে ঘৃণ্য আক্রমণ এবং ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে (Bangladesh interim government) কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য অনুরোধ করে ভারত। এরপর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানায়, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার রবীন্দ্রনাথের কাছারিবাড়ির নিরাপত্তা বৃদ্ধির জন্যও ব্যবস্থা ঘোষণা করেছে।

আরও পড়ুন: ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য : ব্রাত্য

অভিষেকের ৫ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ১৯৭২ সালের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির কাঠামোর আওতায় প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণে সহায়তা-সহ বিভিন্ন সাংস্কৃতিক শাখার অধীনে সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...