Friday, April 3, 2026

গিলের জার্সি পাঁচ লাখ

Date:

Share post:

মাঠের দাগ। গিলের (Shubman Gill) পরা জার্সি। আর সেটাই নাকি বিক্রি হল ৫ লক্ষ টাকায়। অ্যান্ড্রু স্ট্রসের (Andrew Strauss) স্ত্রীয়ের স্মরণে আয়োজিত একটি নিলামে শুভমন গিলের (Shubman Gill) জার্সিই সকলের নজর কাড়ল। আর তাতেই আপ্লুত সকলে। গিল যে জার্সি পরেছিলেন, সেই জার্সি ধোয়া পর্যন্ত হয়নি। সেটাই সরাসরি নিলামে তুলে দেওয়া হয়েছিল। তারই দাম এবার আকাশছোঁয়া। বিদেশি মুদ্রায় যার দাম ৪৫০০ ইউরো।

ইংল্যান্ডের (England) বিরুদ্ধেই প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন শুভমন গিল (Shubman Gill)। সেখানেই অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রীয়ের মেমোরিতে একটি চ্যারিটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে শুভমন গিল যে জার্সি পরে মাঠে নেমেছিলেন সেই জার্সিই তুলে দিয়েছিলেন। তাও আবার একেবারেই না ধোয়া অবস্থায়। সেই জার্সির দামই সকলকে তাক লাগিয়ে দিয়েছে। পাঁচ লক্ষ টাকা দাম উঠেছে শুভমন গিলের পরা সেই জার্সি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে যেমন সফল হয়েছেন তিনি। তেমনই তাঁর ব্যাট থেকে এসেছে এবার সর্বোচ্চ রান। ভেঙে দিয়েছেন গ্যারি সোবার্স থেকে সুনীল গাভাসকরের রেকর্ড। সেই গিলের জার্সির দামই এবার ছুঁয়েছে আকাশ।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...