Friday, June 26, 2026

বিরাটের শেষ জার্সি সিরাজের বাড়িতে

Date:

Share post:

টেস্ট থেকে তো অবসর নিয়েছেন। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের শেষ টেস্টের জার্সিটা কোথায়। এই নিয়েই ভক্তদের মধ্যে নানান কৌতূহল জেগেছিল। অবশেষে সেটাই এবার জানা গেল। পাওয়া গেল বিরাট কোহলির (Virat Kohli) শেষ টেস্ট জার্সি। বিরাট কোহলির বাড়িতে নেই। সেই জার্সি সাজানো রয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাড়িতে। আর সেই ছবি দেখেই কার্যত হতবাক সকলে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপরই আইপিএল চলার মাঝে টেস্ট ফর্ম্যাট থেকে হঠাৎই অবসর নিয়ছিলেন বিরট কোহলি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে সেই জার্সি বিরাট কোহলির থেকে উপহার হিসাবে পেয়েছিলেন মহম্মদ সিরাজ। সিরাজের নাম লিখেই সেই জার্সি দিয়েছিলেন ভারতীয় দলের কিংবদন্তী ক্রিকেটার।

তখন অবশ্য মহম্মদ সিরাজ জানতেনও না যে এটাই বিরাট কোহলির শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। সিরাজ বরাবরই কোহলির অত্যন্ত প্রিয়। তাঁকে মিঞাঁ বলেই ডাকেন বিরাট কোহলি। সেই কোহলির জার্সি যে সিরাজের ঘরে বাঁধানো থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেটা সকলে জানত না।

ইংল্যান্ড থেকে ফেরার পরই সাংবাদিকরা গিয়েছিলেন মহম্মদ সিরাজের বাড়িতে। সেখান থেকেউ উদ্ধার হয় বিরাট কোহলির শেষ টেস্ট জার্সি। যা কিনা সিরাজের ঘরের দেওয়ালে বাঁধানো রয়েছে অতি যত্নে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...