Monday, April 6, 2026

অপারেশন অখলের নবম দিনে কুলগামে খতম ১ জঙ্গি, গুলির লড়াইয়ে মৃত ২ জওয়ান

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) লাগাতার জঙ্গি দমন অভিযান। ফের রক্তাক্ত উপত্যকা। অপারেশন অখলের (Operation Akhal) নবম দিনে কুলগামের জঙ্গলে সেনা (Indian Army)-জঙ্গি লড়াইয়ে নিকেষ দুই সন্ত্রাসবাদী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে ১০ সেনা জওয়ান গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিশতওয়ারে এখনও চলছে তল্লাশি অভিযান।

শনিবার রাত থেকে চলা ভারতীয় সেনার এই অপারেশনে শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং।ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগামের অন্তর্গত অখল গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই অগাস্ট মাসের ১ তারিখ থেকে একটানা অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...