Friday, June 26, 2026

রাখী বন্ধন উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা অভিষেকের

Date:

Share post:

আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। এ বাঁধন সব প্রতিকূল পরিস্থিতিতে রক্ষাকবচ হয়ে থাকার প্রতিশ্রুতি। সম্প্রীতির এই উৎসবে সকলের ভালো থাকার কামনা করে শুভেচ্ছা জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ”রাখী উপলক্ষে আমার সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সুতো ভালোবাসা, বিশ্বাস এবং পরিবার ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। বাংলায় রাখীর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানের প্রতিধ্বনি। এই রাখী আমাদের শান্তি ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করুক। এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ, সমৃদ্ধি এবং নিরাপত্তার অনুভূতি বয়ে আনুক।”

রাখী বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav) মানেই সব ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সৌভ্রাতৃত্বের উদযাপন। ১৯০৫ সালে ব্রিটিশের বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতায় একসঙ্গে আরও বেঁধে বেঁধে থাকার কথা বলেছিলেন স্বয়ং কবিগুরু। লিখেছিলেন গান, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।’ আজ আবার বাংলা বিরোধী চক্রান্ত চলছে। বাংলা ভাষার অপমান করা হচ্ছে। প্রতিবাদে আরও এক ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ২০২৫- এর রাখী বন্ধন উৎসব যেন আরও বেশি করে বাংলার মানুষের একতার বার্তা তুলে ধরছে দেশ তথা বিশ্বের দরবারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...