Friday, June 26, 2026

বিশ্ব আদিবাসী দিবস ও রাখী বন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস (World Indigenous Peoples Day) উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষ এবং বিশ্বের আদিবাসী জনজাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলা ও অলচিকি ভাষায় পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

রাজ্য সরকার (Government of West Bengal) চলতি বছর ৭-১০ অগাস্ট চার দিনব্যাপী আদিবাসী দিবস উদযাপন করছে। পাশাপাশি এদিন পবিত্র রাখী বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav) উপলক্ষেও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই ক্রমাগত আদিবাসী জনজাতির উন্নয়নে কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আলাদাভাবে আদিবাসী উন্নয়ন দফতর গঠন হয়েছে। বাজেট বরাদ্দ ২০১১ সালের তুলনায় ৭ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। আদিবাসী মানুষদের যাতে জমি হস্তান্তরের সমস্যায় না পড়তে হয় সেই কথা মাথায় রেখে বিশেষ আইন করা হয়েছে। ৩ লক্ষের বেশি আদিবাসী মানুষকে ‘জয় জোহার’ প্রকল্পে মাসে ১ হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

শনিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে সম্প্রীতি রাখী বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রবীন্দ্র সৃষ্টিকে পাথেয় করে রাজ্য সংগীতের দুটি লাইন উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন- ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। সকলকে জানাই পবিত্র রাখী বন্ধনের আন্তরিক শুভেচ্ছা।’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...