Monday, April 6, 2026

রাখি পরিয়ে মহামিছিল: বাংলা বিরোধী বিজেপির অত্যাচারের মুখোশ খুলল বাংলা পক্ষ

Date:

Share post:

যে বাংলায় ভিন রাজ্যের শ্রমিক থেকে কর্মীরা নিশ্চিন্তে বছরের পর বছর ধরে জীবিকা নির্বাহ করে সেই বাংলার বাসিন্দাদেরই বিজেপি শাসিত রাজ্যে বাঙালির কাজ নেই। এমনকি বাসস্থানটুকুও ছেড়ে কোনও মতে প্রাণ হাতে করে বাংলায় ফিরতে হচ্ছে। সেই বাংলাভাষী মানুষের দাবি নিয়ে রাখি বন্ধনের দিন পথে নামলেন বাংলা পক্ষের (Bangla Pokkho) সদস্যরা।

রাখি বন্ধন উপলক্ষ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালির উপর অত্যাচার, নির্যাতন বন্ধের দাবি এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে মহামিছিলের আয়োজন করে বাংলা পক্ষ (Bangla Pokkho)। শনিবার বিকালে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হেঁটে বাংলার মানুষের পক্ষে সওয়াল করেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: বিজেপির বাঙালি-বিদ্বেষ আদতে RSS-এর দ্বেষের সমার্থক: রাখি বেঁধে বার্তা গণমঞ্চের

সেই মিছিল থেকেই বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে সরব হন বাংলা পক্ষ-র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত গুজরাট বা ওড়িশায় গিয়ে অত্যাচারিত, সেই সব মানুষের উদাহরণ তুলে ধরে বিজেপির ধর্ম-জাত-পাতের রাজনীতিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেন, বাংলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে নিশ্চিন্তে এসে কাজ করছেন। তাঁদের কাজ বাংলা নিশ্চিত করছে। অথচ বাঙালি অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারছে না। তাই বাংলায় ভূমিপুত্রদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয় বাংলা পক্ষ-র তরফ থেকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...