Saturday, June 13, 2026

‘ন্যাড়া নাড়ু’র ধাক্কা অভয়ার মাকে! তীব্র কটাক্ষ কুণালের, ফাঁদে না পড়তে মৃতার মা-বাবাকে আর্জি

Date:

Share post:

অভয়ার ধর্ষণ-খুনের একবছর। শনিবার, নবান্ন অভিযানের নামে কলকাতার বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় বিজেপি (BJP)। ছোড়া হয় বোতল-ইট। আহত হন পুলিশ কর্মী। একই সঙ্গে ধাক্কাধাক্কিতে আহত হন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হওয়া তরুণী চিকিৎসক পড়ুয়ার মা। এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, অভয়ার মাকে ঠেলে ফেলে দিয়েছেন দলবদলু বিজেপি নেতা। এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক ফাঁদে না পড়তে অভয়ার মা-বাবার আর্জি জানান কুণাল।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ। CBI-এর বিরুদ্ধে অভিযোগ করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এদিকে নবান্নের দিকে যেতে না পেরে পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বসে বিজেপি। সেখানে বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেখানেই ছিলেন অভয়ার মা-বাবা। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ বিজেপির।

বিজেপির অভিযোগকে উড়িয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ”অভয়ার মা-বাবাকে যেভাবে রাজনীতি ব্যবহার করল বিজেপি (BJP), তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতা ‘ন্যাড়া নাড়ু’ নিজের মুখ ক্যামেরায় দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দেয়। তাঁদের মবের মুখে ফেলে দেওয়া হয়েছে। নোংরামো করেছে বিজেপি।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, শুক্রবারই সাংবাদিক বৈঠকে এই আশঙ্কার কথা জানা তিনি। এর সপক্ষে ভিডিও দেখান তিনি। বলেন অভয়ার মা-বাবার বিরুদ্ধে তাঁদের কোনও ক্ষোভ নেই। ”কিন্তু যে বিজেপি সিবিআইয়ের মালিক, তাঁদের সঙ্গে যাচ্ছেন নবান্ন অভিযানে! এটা দ্বিচারিতা নয়?”-প্রশ্ন কুণালের। রাখি পূর্ণিমার দিন এই ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার জন্য বিজেপিকে নিশানা করেন কুণাল। বলেন, ”যাঁরা নিজেদের হিন্দু, সনাতনী বলে দাবি করছে আর রাখির মতো পবিত্র দিনে অশান্তি করছে, তাঁরা হিন্দু? তাঁরা হিন্দুর নামে কলঙ্ক।” একই সঙ্গে অভয়ার মা-বাবাকে রাজনৈতিক দলের হাতের পুতুল না হওয়ার আবেদন জানান কুণাল।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...