Saturday, June 27, 2026

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, দাবি বায়ুসেনা প্রধানের 

Date:

Share post:

চার দিনের সীমান্ত সংঘর্ষে পাকিস্তানি বায়ুসেনাকে বড়সড় ধাক্কা দেওয়ার দাবি করল ভারত। শনিবার প্রথমবার সেই ঘটনার বিস্তারিত জানালেন ভারতীয় বায়ুসেনা প্রধান এপি সিং। তাঁর বক্তব্য, অপারেশন সিন্দুর চলাকালীন অন্তত ছ’টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল। এর মধ্যে পাঁচটি ছিল এফ-১৬ এবং বাকি একটি ছিল বড় আকারের ইলিন্ট বা এইডব্লিউ অ্যান্ড সি বিমান।

এপি সিং জানিয়েছেন, অভিযানে মুখ্য ভূমিকা নিয়েছিল ‘সুদর্শন চক্র’— রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। তাঁর দাবি, জ্যাকোবাবাদের এফ-১৬ বিমান হ্যাঙারে সঠিক নিশানায় আঘাত হানে এই সিস্টেম, যার ফলে ভেতরে রাখা একাধিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ‘সুদর্শন চক্র’। ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং ৪০০ কিলোমিটার দূর থেকে তা ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ভারতের চারটি কৌশলগত স্থানে এই সিস্টেম মোতায়েন রয়েছে— পাঠানকোট (পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সুরক্ষায়), রাজস্থান এবং গুজরাতে। সেনা সূত্র বলছে, সীমান্তে আকাশপথে আক্রমণ প্রতিরোধে এই সিস্টেমের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত। অপারেশন সিন্দুর সেই দক্ষতারই এক প্রমাণ হিসেবে ধরা পড়ল।

আরও পড়ুন – ‘ন্যাড়া নাড়ু’র ধাক্কা অভয়ার মাকে! তীব্র কটাক্ষ কুণালের, ফাঁদে না পড়তে মৃতার মা-বাবাকে আর্জি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...