Saturday, June 27, 2026

রোহিত শর্মাই কী ২০২৭ ওডিআই বিশ্বকাপের অধিনায়ক!

Date:

Share post:

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে কী অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma)। না বিসিসিআই (BCCI) কিংবা রোহিত শর্মা (Rohit Sharma) নিজে কিছু বলেননি। আইসিসির (ICC) একটি ছবি নিয়েই যত জল্পনা। যদিও শেষপর্যন্ত সেই ছবি সরিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করতে শুরু করেছেন রোহিতকেই দেখা যাবে ওডিআই অধিনায়ক হিসাবেও।

টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ফর্ম্যাট থাকলেও, তাঁর ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলতে শুরু করেছিলেন যে রোহিত শর্মা আদৌ ২০২৭ বিশ্বকাপ (2027 Odi World Cup) খেলতে পারবেন কিনা। সন্দেহও প্রকাশ করেছিলেন অনেকে। এমন পরিস্থিতিতেই আইসিসির (ICC) প্রকাশিত ছবি সকলকে চমকে দিয়েছিল।

২০২৬ সালে যে ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে, সেই সমস্তকিছুর একসঙ্গে ছবি করেই ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) ছবি প্রকাশ করেছিল আইসিসি। আর সেই ছবি ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় নেয়নি। সেটা দেখার পর থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন তবে হয়ত রোহিত শর্মার ওপরই ওডিআই বিশ্বকাপেও আস্থা রাখতে চলেছে বিসিসিআই।

যদিও সেই ছবি সরিয়ে দিয়েছে আইসিসি নিজেই। যদিও কয়েকদিন আগেই গৌতম গম্ভীর জানিয়ছিলেন যে বয়স নাকি কোনও ব্যপার নয়, পারফর্ম করতে পারলেই নাকি ভারতীয় দলের হয়ে সে খেলবে। আর এবার আইসিসির এই ছবি। দুটো মিলিয়ে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে নতুন জল্পনাই শুরু হয়ে গিয়েছে।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...