Friday, June 26, 2026

আজ রাজ্যজুড়ে সম্প্রীতির রাখী বন্ধন উৎসব পালন, জেলা থেকে শহরে সৌভ্রাতৃত্বের ছবি

Date:

Share post:

১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের বিরোধিতায় সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করে রাখী বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav) শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। বিশ্বকবির সেই পদক্ষেপের প্রায় একশ কুড়ি বছর পর আজ ফের বাংলা বাঙালিকে হেনস্থা করা, মাতৃভাষাকে অপমান করার ঘৃণ্য চক্রান্ত চলছে। তাই এই বছরের ‘রাখী বন্ধন উৎসব’ শুধু আবেগের নয় বরং বাংলা বিরোধীদের ভাষা সন্ত্রাস ও বিভাজনের রাজনীতির প্রতিবাদের প্রতিফলন। পরিকল্পিতভাবে বাংলাভাষীদের উপর যারা আক্রমণ করছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ভাষাকে অসম্মান করে চলেছে – সম্প্রীতের এই উৎসবের দিনই ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলা বিরোধীদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়ার পালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো ব্লক থেকে জেলা, গ্রাম থেকে শহর সর্বত্র আজ সৌভ্রাতৃত্ব আর ভালবাসার বন্ধনে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব।

সম্প্রতি সংহতি সেতুবন্ধনে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে ৯ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) সকাল ১১ টায় ‘রাখী বন্ধন উৎসব’ পালন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। উপস্থিত থাকবেন সমাজের সম্মানীয় বিশিষ্টরা। পাশাপাশি টলিপাড়াতেও (Tollywood) শনিবার দিনভর সিনে টেকনিশিয়ান, কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রী পরিচালকদের উপস্থিতিতে বিভিন্ন স্টুডিওতে রাখী বন্ধন উৎসব চলবে বলে ফেডারেশনের (FCTWEI) তরফে জানানো হয়েছে। পাশাপাশি জেলা থেকে শহর সর্বত্রই এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পথচলতি মানুষকে রাখী পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টি – শরবত বিতরণ করার আয়োজনও করা হয়েছে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...