Monday, April 6, 2026

ভরা দুপুরে রক্তাক্ত কোচবিহার! খুন তৃণমূল নেত্রীর ছেলে

Date:

Share post:

দিন দুপুরে তৃণমূল নেত্রীর ছেলে খুন! শনিবার প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে (Amar Roy)। ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) ১ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডেয়ার হাট এলাকায়। নিহত অমরের বয়স ৩২ বছর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অমরের এক সঙ্গীও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ডোডেয়ার হাটে সাপ্তাহিক বাজার বসেছিল। দুপুর নাগাদ অমর রায় ও তাঁর এক বন্ধু বাজারে গিয়েছিলেন। সেই সময়ই বাইকে করে চার জন দুষ্কৃতী আসে। প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছালে এক দুষ্কৃতী আচমকা আগ্নেয়াস্ত্র বার করে অমরের দিকে তাক করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অমর যখন কাদায় লুটিয়ে পড়েন, তখনও তাঁর দিকে তাক করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। অমরের গলায় ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁর সঙ্গে থাকা যুবকের পায়েও গুলি লাগে, হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত অমর রায়ের মা কুন্তলা রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল নেত্রী (TMC Leader)। অমর নিজেও সক্রিয় তৃণমূলের যুব নেতা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূল মুখপাত্র ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “এটি নিছক একটি ব্যক্তিগত শত্রুতা নয়। কোচবিহারে লাগাতার তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চলছে। দিনদুপুরে এভাবে তৃণমূল নেত্রীর ছেলেকে ‘খুন’ করা হল। নিরাপত্তা কোথায়?” ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুন: আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...