Friday, June 26, 2026

একই বাড়িতে ২৩০ ভোটার! বিহারে কমিশনের চূড়ান্ত ‘ভুল’ প্রকাশ্যে

Date:

Share post:

ইচ্ছামত ভোটার তালিকায় নাম সংযোজন। আবার ইচ্ছামত তালিকা থেকে নাম বাদ। লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে যে খেলা শুরু করেছে বিরোধীদের চাপে এবার তার পর্দা খুলে গিয়েছে। ১ অগাস্ট বিহারের খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের পর থেকে একের পর এক সামনে এসেছে তালিকায় কারচুপি। আর এবার সামনে এল একই বাড়িতে ২৩০ জন ভোটারের অস্তিত্ব। পরিবারের মৃত সদস্যদের নামও ভোটার হিসাবে তালিকায় ঢুকিয়ে দিয়েছে কমিশন (Election Commission)।

বিহারের জামুই জেলার আমীন (Amin) গ্রামে একটি বাড়ি থেকে ২৩০ জন ভোটারের অস্তিত্বের অভিযোগ করেছেন সেই পরিবারেরই বাসিন্দারা। একদিকে যদি কমিশনের কর্মীদের গাফিলতিতে এই ঘটনা ঘটে থাকে তবে কমিশনের উপর মহল কেন তা খতিয়ে দেখেনি, প্রশ্ন পরিবারের। অভিযোগ, এটা শুধুমাত্র গাফিলতি নয়। ভোটার তালিকায় কারচুপি করতে ইচ্ছাকৃতভাবে তালিকায় নাম ঢোকানো হয়েছে, দাবি পরিবারের।

আমীন গ্রামের ৩ নম্বর বাড়িতে ২৩০ জন পরিবারের সদস্যের অস্তিত্ব নেই বলেই দাবি সদস্যদের। এ পর্যন্ত পরিবারের যত ব্যক্তির মৃত্যু হয়েছে সবার নামই তালিকায় (voter list) ঢুকিয়ে দেওয়া হয়েছে, জানাচ্ছেন তাঁরা। এত বছরেও তাঁদের নাম কমিশনই বাদ দেয়নি বলেও অভিযোগ।

আরও পড়ুন: কোথায় সেবা: শিক্ষা-স্বাস্থ্যে ‘পুঁজি’র খেলায় ক্ষুব্ধ ভাগবত

বহু বছর আগে মৃত আসগর মহম্মদের নাম যেমন রয়েছে। তেমনই রয়েছে তিন বছর আগে মৃত কৌসর খাতুনের নামও। কমিশন দাবি করছে তারা নিবিড় সংশোধনী (SIR) চালাচ্ছে। সেখানেই বিরোধীদের প্রশ্ন, এত কম সময়ে কীভাবে নিবিড় সংশোধনী সম্ভব। বিহারের একই পরিবারে ২৩০ সদস্যের নাম তালিকায় আসাতে ফের একবার প্রমাণিত নিবিড় সংশোধনীর নামে নির্বাচন কমিশনের জালিয়াতি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...