Friday, June 12, 2026

ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Date:

Share post:

রাখি পূর্ণিমার আগের দিনই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হল না। শনিবার দুপুরে ওড়িশার ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক নার্সের নিথর দেহ। মৃতা ওই হাসপাতালেরই কর্মী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দ্রুত কাজ সেরে ভাইয়ের সঙ্গে রাখি উদ্‌যাপনের জন্য বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন তিনি। হঠাৎই সব পরিকল্পনা ভেস্তে যায়। হাসপাতালের বাথরুমে গিয়ে আর বেরিয়ে আসেননি। কিছুক্ষণের মধ্যেই তাঁর দেহ উদ্ধার হয়।

দেখা গিয়েছে, মৃতার হাতে একটি সূঁচ ফোটানো রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই সূঁচের মাধ্যমেই কোনও বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করানো হতে পারে। তবে আত্মহত্যা নাকি খুন— তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

নিহতের দাদা অভিযোগ করেছেন, ঘটনার দু’ঘণ্টা পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ‘‘আমাদের প্রথমে বলা হয়, বাথরুম থেকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। পরে পুলিশ জানায়, হাতে সূঁচ ছিল। আমার বোনের আত্মহত্যা করার মতো পরিস্থিতি কখনও ছিল না,’’ দাবি তাঁর।

চন্দ্রশেখর থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে পর্যন্ত নার্সের গতিবিধিও খুঁটিয়ে দেখা হচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। হাসপাতালের ভেতরেই এমন ঘটনা ঘটে গেল, অথচ নিরাপত্তারক্ষীরা কিছুই টের পেলেন না!

আরও পড়ুন – নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, বিজেপি নেতা-সহ বহুজনের বিরুদ্ধে এফআইআর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...