Friday, June 26, 2026

পাঁশকুড়ায় ১৬ চাকার লরি পিষে দিলে একের পরের দোকান, মৃত্যু একাধিকের 

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (Panskura) থানা এলাকার সিদ্ধা বাজার এলাকায় বড় দুর্ঘটনা। শনিবার রাতে কোলাঘাট (Kolaghat) থেকে মেছোগ্রামগামী বেপরোয়া গতির ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার পাশে থাকা একের পরের দোকানঘরে। ঘটনাস্থলে মৃত্যু হয় একাধিকের একাধিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি এতটাই বেপরোয়া গতিতে আসছিল যে, চালক ব্রেক করারও সুযোগ পাননি। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিললেও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অন্তত আট।

পাঁশকুড়া থানার পুলিশ (Panskura Police) ও দমকল সূত্রে জানা গেছে চালক ও খালাসি মত্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক ঘটনা। তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করে খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ৬ নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক লরিটিকে ক্রেন দিয়ে সরিয়ে ফেলা হয়। সকালে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য রুখতে পুলিশের অতিরিক্ত নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...