Friday, June 26, 2026

আজ শিয়ালদহ শাখায় AC লোকালের আনুষ্ঠানিক উদ্বোধন, সফর শুরু সোম থেকে

Date:

Share post:

রবিবাসরীয় ছুটির আমেজে রাজ্যের বুকে যাত্রা শুরু এসি লোকাল ট্রেনের। আজ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা (AC local train service) চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah Ranaghat Route)। এদিন সকাল ১১ টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার (১১ অগাস্ট) থেকে সাধারণ যাত্রীরা সফর করতে পারবেন। রেল আধিকারিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রেল সূত্রে খবর দুটি এসি লোকাল এলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। AC লোকালেও সাধারণ ট্রেনের (Train) মতোই বিনা টিকিটে ২৫০টাকা জরিমানার সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদহ থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা। অর্থাৎ নিয়ম ভাঙলে জরিমানা বাবদ ২৮৫ টাকা খসবে পকেট থেকে।

এসি লোকালে মোট ১২টি কামরা থাকছে, আসন সংখ্যা ১১২৬। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিক পর্যায়ে এই এসি লোকাল সব স্টেশনে থামবে না। রানাঘাট শিয়ালদহ রুটে ট্রেন ছাড়ার পর পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে গাড়ি দাঁড়াবে। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ৩২ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬:৫০ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২মিনিট নাগাদ। শিয়ালদহের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী (Ekalavya Chakraborty) জানিয়েছেন, প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রতিটি কোচে তিন জনের স্টেইনলেস স্টিল সিট,সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম।ট্রেনের সামনে পিছনে দুটি লেডিজ কামরা থাকছে।এক কামরা থেকে অন‌্য কামরায় যাওয়ার করিডর থাকবে। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে (যেমনটা মেট্রোতে হয়)। অনলাইন এবং স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...