Thursday, June 25, 2026

সৃজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা হতেই পরিচালক বললেন…

Date:

Share post:

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের ফেসবুক হ্যাক করতে গিয়ে সৃজিতের (Srijit Mukherji) বাড়িতে আমন্ত্রণ পেলেন হরিনাভির হ্যাকার! মুখোপাধ্যায় মশাই নিজেই জানিয়েছেন সমাজমাধ্যমে। তারকাদের স্যোশাল মিডিয়া প্রোফাইলে উঁকি ঝুঁকি মারার স্বভাব রয়েছে সববয়সীদের। সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন হরিনাভির হ্যাকারও। তবে তাঁর ভাগ্য একটু অন্যরকম। তাই সৃজিত মুখোপাধ্যায়ের ফেসবুক হ্যাক করার চেষ্টা করতেই সোজাসুজি ডাক পেলেন পরিচালকের কাছ থেকেই। গোটা ঘটনা রীতিমতো ভাইরাল।

রবিবাসরীয় দুপুরে হঠাৎ করে নজর কাড়ল খ্যাতনামা টলিউড (Tollywood) পরিচালকের একটি এক্স হ্যান্ডেল পোস্ট। তিনি স্যোশাল মিডিয়াতে কমবেশি অ্যাক্টিভ থাকেন। এবার সেই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চলছে বুঝেই রসিকতার মেজাজে ‘কিলবিল সোসাইটি’ পরিচালক লিখলেন, ‘তুমি যেই হও না কেন হরিনাভি থেকে বৃথা চেষ্টা করছ আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করার। আমি বেশি দূরে থাকি না। খুব কাছাকাছিই থাকি। এক কাজ কর তুমি আমার বাড়িতে এস এসে আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুক প্রোফাইল খুলে দেখো।’

ব্যাস, এরপরই মজার মজার মন্তব্য জমা পড়েছে কমেন্ট বক্সে। হেসে খুন নেটপাড়ার বাসিন্দারা। কেউ পরিচালকের সরস মেজাজের প্রশংসা করেছেন তো কেউ আবার তাঁকে সতর্ক থাকতে বলেছেন। যদিও ‘লহ গৌরাঙ্গ’ পরিচালক অবশ্য সেসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না। তাঁর মন মস্তিস্ক জুড়ে এখন বোধহয় শুধুই একজনের অবস্থান। শহরের বুকে রাতের কনসার্টে সুস্মিতা চট্টোপাধ্যায়ের (Susmita Chatterjee)সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের পাশাপাশি কাছাকাছি থাকার ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই গুঞ্জন ফের জোরালো। শুধুই ‘ ভালো বন্ধু’, নাকি…।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...