Thursday, June 25, 2026

রোহিতের বাড়িতে এবার নতুন অতিথি

Date:

Share post:

আপাতত মাঠের বাইরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সময়ই রোহিত শর্মার পরিবারে এল নতুন সদস্য। আর সেই ছবি সামনে আসতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মার ক্রিকেটের বাইরেও একটা শখ রয়েছে। আর সেটা হল গাড়ির। রোহিত শর্মার (Rohit Sharma) গ্যারাজে এবার নতুন সদস্য ল্যাম্বর্গিনির (Lamborghini Urus) নতুন মডেল। সেই গাড়ির ছবি রোহিত শর্মা নিজেই ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সেই গাড়ির দাম শুনে কিন্তু রীতিমত চমকেই গিয়েছেন সকলে।

কয়েকদিন আগেই রোহিত শর্মা (Rohit Sharma) ল্যাম্বর্গিনির ইউআরইউএস (Lamborghini Urus) মডেল কিনেছেন। আর এই গাড়ির দাম শুনলে তা চমকে যাওয়ার মতোই হবে। কারণ প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে এই গাড়ি নিয়েছেন রোহিত শর্মা। গাড়ির রং কমলা। ল্যাম্বর্গিনির গা়ড়ি আগেও একটা ছিল রোহিত শর্মার। সেই গাড়ির দাম ছিল ৩.১৫ কোটি টাকা। তবে ড্রিম ইলেভেনে জয়ী এক বিজেতাকে সেই গাড়ি পুরস্কার দিয়েছিলেন হিটম্যান।

এবার এই নতুন গাড়ি এনেই সকলকে চমকে দিয়েছেন। রোহিত (Rohit Sharma) পাঁচ কোটির গাড়ি দেখে সকলেই হতবাক। এই বছরেই টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট থেকেও অবসর নিয়েছেন রোহিত শর্মা। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। আগামী অক্টোবর মাসেই ফের একবার দেশের জার্সিতে মাঠে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক হিটম্যান।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...