Tuesday, April 7, 2026

বিরাট-রোহিতের খেলা নিয়ে আশাবাদী সৌরভ

Date:

Share post:

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) কী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (Odi World Cup) খেলবেন? এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুই ক্রিকেটারকে নিয়ে বড় বার্তাও দিলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের সাফ কথা, যদি ফর্মে থাকে তবে অবশ্যই নাকি ভারতীয় দলের হয়ে নামবেন তারা। বিশেষ করে এই দুই ক্রিকেটারের রেকর্ডের কথাই শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। জল্পনাটা সেই থেকেই শুরু হয়েছিল। এরপর চলতি বছরে আইপিএল চলার মাঝেই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই তারা খেলবেন বলেন।

আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে কি বিরাট ও রোহিত কে দেখা যাবে। উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এটা বলাটা সত্যিই খুব কঠিন। যে ভালো পারফরম্যান্স করবেন সেই সুযোগ পাবেন। তারা যদি ভালো পারফরম্যান্স করেন অবশ্যই তাদের এগিয়ে যাওয়া উচিৎ। বিরাট কোহলি এবহং রোহিত শর্মার ওডিআই রেকর্ড অসাধারণ।

এই মুহূর্তে দুই ক্রিকেটারই মাঠের থেকে অনেকটা দূরে রয়েছেন। আগামী অক্টোবর মাসেই প্রথমবার নামতে চলেছেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে। সেখানেই দেখা যেতে পারে এই দুই তারকা ক্রিকেটারকে।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...