Friday, June 26, 2026

বালিগঞ্জের অভিজাত আবাসনে আইনজীবীর মর্মান্তিক মৃত্যু 

Date:

Share post:

শনিবার রাতেই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনে। চারতলার ফ্ল্যাটের জানলা থেকে নিচে পড়ে মৃত্যু হল ৫২ বছরের কৌস্তভ দাস নামে এক আইনজীবীর। মৃত কৌস্তভবাবু কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন এবং স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে ফ্ল্যাটের স্লাইডিং জানলার পাশে বসেছিলেন কৌস্তভবাবু। জানলা সারাইয়ের কাজ চলায় গ্রিল খোলা ছিল। হঠাৎই তিনি নিচে পড়ে যান। প্রচণ্ড শব্দে চমকে উঠে আবাসনের বাসিন্দারা নিচে গিয়ে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হয়তো জানলায় বসে থাকার সময় মাথা ঘুরে গিয়েছিল তাঁর, আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই হাওড়ার বালটিকুরীর নস্করপাড়ায় জানলা গলে পড়ে মৃত্যু হয়েছিল বছর তিনেকের অভয় পোরেল নামে এক শিশুর। জানলায় গ্রিল না থাকায় ঘটে গিয়েছিল সেই দুর্ঘটনা। দুই ঘটনাই আবাসনের জানলা সুরক্ষার প্রশ্নে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন – ট্রাম্প-পুতিন আলাস্কা বৈঠকে থাকতে পারেন জেলেনস্কি! ইঙ্গিত হোয়াইট হাউসের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...