Tuesday, March 17, 2026

উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

Date:

Share post:

ঝড়-বৃষ্টি থেমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather), কিন্তু দুর্যোগের মেঘ পুরোপুরি সরে গেছে সে কথা এখনই বলা যাচ্ছে না। একদিকে বিহার এবং ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত থাকার প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বাড়বে, বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গের সম্পূর্ণ বিপরীত ছবি।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) দাপট চলবে। আজ উত্তরের ৫ জেলায় হলুদ সর্তকতা রয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবারে দুর্যোগ চলবে। আগামী সপ্তাহে শুক্রবারের পর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও পুরোপুরি বন্ধ হবে না। রবিবাসরীয় সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। রবিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং ঊর্ধ্বমুখী হবে কলকাতার তাপমাত্রা।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...