Sunday, April 5, 2026

যানজটে আটকে অ্যাম্বুল্যান্স, বিজেপির মহারাষ্ট্রে অব্যবস্থায় প্রাণ গেল মহিলার

Date:

Share post:

প্রবল যানজট। তাও আবার জাতীয় সড়কে। দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) রাজত্বকালে মহারাষ্ট্রের (Maharastra) প্রশাসনিক দুর্বলতায় বেঘোরে প্রাণ দিতে হল এক অসুস্থ রোগীকে। ঘটনাট ঘটে ৩১ জুলাই। পালঘরের (Palghar) মধুকর নগরের বাড়ির কাছে গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর জখম হন ছায়া দেবী। পাঁজর, কাঁধ ও মাথায় চোট পান তিনি। পালঘরে কোনও ট্রমা সেন্টার না থাকায় স্থানীয় হাসপাতাল তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে রেফার করে। প্রায় ১০০ কিলোমিটারের এই যাত্রা সাধারণত আড়াই ঘণ্টায় সম্পূর্ণ হয়। বিকেল ৩টের দিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী কৌশিক পুরভ।

কিন্তু জাতীয় সড়ক NH-48-এ ভয়াবহ যানজটে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। তিন ঘণ্টা পার হলেও পথের অর্ধেকও অতিক্রম করা যায়নি। এর মধ্যেই দেওয়া অ্যানাস্থেসিয়ার প্রভাব কমতে শুরু করলে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন রোগী। বিকেল গড়িয়ে সন্ধ্যা ৭টার দিকে অবস্থা আরও সঙ্কটজনক হলে অ্যাম্বুল্যান্স মুম্বইয়ের হিন্দুজা না গিয়ে মীরা রোডের অরবিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্বামী কৌশিকের দাবি, “ডাক্তাররা বলেছিলেন, যদি মাত্র ৩০ মিনিট আগে হাসপাতালে পৌঁছতে পারতাম, তাহলে ছায়া বেঁচে যেতেন। চার ঘণ্টা ধরে তাঁকে যন্ত্রণায় ছটফট করতে দেখেছি। রাস্তা ভরা গর্ত, তার মধ্যে যানজট—সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।” এই ঘটনার পর স্থানীয়দের দাবি, একদিকে দীর্ঘদিন ধরে চলা NH-48-এর যানজটের সমস্যা সমাধান জরুরি। অন্যদিকে পালঘরে অবিলম্বে উন্নত ট্রমা সেন্টার ও জরুরি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা চালু করা। আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মিটল কি: মোদির হাতে বেঙ্গালুরু ইয়েলো লাইন মেট্রো উদ্বোধনে রইল অনেক প্রশ্ন

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...