Tuesday, April 7, 2026

লোক কম মানে কাজ হচ্ছে: পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে বিতর্ক মিটিয়ে জানালেন CPI কাউন্সিলর

Date:

Share post:

অভিযোগ ছিল, ৯২ নম্বর ওয়ার্ডে CPI কাউন্সিলরকে বাদ দিয়ে হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। তবে, সোমবার কাউন্সিলর মধুছন্দা দেব (Madhuchanda Dev) ক্যাম্পে পৌঁছতেই বদলে গেল ছবি। তাঁকে পাশে বসিয়ে বিষয়টির মীমাংসা করলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান। মধুছন্দা বললেন, ক্যাম্পে কম লোক আসা মানেই, লোকের সমস্যা নেই।

ঢাকুরিয়ায় পাড়ায় সমাধান শিবির নিয়ে বিতর্ক তৈরি হয়। সিপিআই কাউন্সিলর মধুছন্দার অভিযোগ ছিল, তাঁকে দায়িত্ব না দিয়ে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অশোক দেবকে ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে। বরোর বৈঠক থেকেই এই দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে পুরসভায় নালিশও জানিয়ে ছিলেন মধুছন্দা।

এদিন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে হাজির হন CPI কাউন্সিলর। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের পাশেই বসেন মধুছন্দা। ছিলেন অশোক দেব। সেখানেই বিষয়টি মিটিয়ে দেন জাভেদ খান।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে মধুছন্দা বলেন, এটা সবার সমস্যা জানানোর একটা প্ল্যাটফর্ম। তবে, এখানে লোক খুবই কম আসছেন। এতে বোঝা যাচ্ছে, কাজ হচ্ছে। সমস্যা তেমন নেই। একই সঙ্গে CPI কাউন্সিলর বলেন, কোনও সমস্যা হলে, এখানে জানানো উচিৎ।
আরও খবরবই খুলে পরীক্ষা! আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম সিবিএসই-র

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...