Monday, March 16, 2026

ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! ভোর থেকে ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিন মেট্রো বিভ্রাট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালেও সেই একই রকম ভোগান্তিতে মেট্রোর নিত্যযাত্রীরা। কোনওরকম পূর্ব ঘোষণা ছাড়াই একের পর এক মেট্রো (Kolkata Metro) বাতিল দুর্ভোগ ব্লু লাইনের (Blue line) যাত্রীদের।

সম্প্রতি দমদম-শহিদ ক্ষুদিরাম ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সকাল ৬.৩০টা থেকে মেট্রো চলার ঘোষণা করা হয়েছে। অথচ সোমবার, সপ্তাহের প্রথম দিন নির্ধারিত ৭:৫৫ টার প্রথম মেট্রোই বাতিল (cancel)। এর থেকেই প্রমাণিত, কলকাতা মেট্রোয় (Kolkata Metro) প্রতিশ্রুতিই সার। পরিষেবা দূর অস্ত।

তবে সোমবার শুধু প্রথম মেট্রো নয়, পরপর দুদিকে দুটি বা তিনটি করে মেট্রো বাতিল (cancel) হওয়ায় ভোর থেকেই চূড়ান্ত দুর্ভোগ অফিস যাত্রী থেকে স্কুল, কলেজ পড়ুয়াদের। সেই সঙ্গে সকালের দিকে বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা। বেলা বাড়লে মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবার সময় নিয়ে সমস্যায় যাত্রীরা। তাঁদের অভিযোগ, টিকিট কাটার সময়ে মেট্রো কর্তৃপক্ষ কোনও ঘোষণা না করায় সমস্যা বাড়ে যাত্রীদের।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...