Friday, April 3, 2026

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

Date:

Share post:

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা হলেন কাজল মাছোয়ার (২৫), তাঁর বোন রাধা মাছোয়ার (১৩) এবং মেয়ে রাখী মাছোয়ার (৭)। তাঁদের বাড়ি বাঘমুন্ডি (Baghmundi) থানার সুইসা গ্রামে। পরিবারের দাবি, ভোরে মোবাইল ফোন সারানোর জন্য তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন।

রেল পুলিশ জানিয়েছে, অন্য কোনও জায়গা থেকে খুন করে দেহগুলি লাইনের উপর ফেলে যাওয়া হয়। দেহগুলি এমনভাবে রাখা ছিল, যাতে ট্রেন আসলেই তিনজনই কাটা পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ ওই লাইনে কোনও ট্রেন না আসায় দেহগুলি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়। পরে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, জঙ্গলের কাছাকাছি এলাকাগুলিতে প্রায়ই বাইরে থেকে খুন করে এই অঞ্চলে ফেলে যায়। এই এলাকায় বিশেষভাবে নজরদারি চালানোর দাবিও জানান তাঁরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তদন্ত শুরু করবে তাঁরা। আরও পড়ুন: ক্যাট কুমার! এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...