Wednesday, April 8, 2026

মিথ্যাচার আর নাটকের সব সীমা পার! অভয়ার বাবার ‘অভিযোগে’র  পিছনে কারা, প্রশ্ন কুণালের

Date:

Share post:

তদন্ত থেকে আদালত কারো উপরই ভরসা নেই আর জি করের মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। রাজনৈতিক নেতাদের প্রভাবে প্রভাবিত হয় দিল্লি থেকে কলকাতা দৌড়চ্ছেন। কিন্তু কী চাইছেন তাও স্পষ্ট নয়। রাজনৈতিক নেতাদের প্ররোচনায় বিভিন্ন পদক্ষেপ নিয়েও ‘ব্যর্থ’ বাবা-মা এবার নির্ভেজাল মিথ্যাচারের খেলায়। কোনও প্রমাণ ছাড়াই প্রকাশ্যে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নামে কালি ছেটানোর খেলায় মৃতা চিকিৎসকের বাবা। পাল্টা কোন তথ্যের ভিত্তিতে এই অভিযোগ, প্রশ্ন কুণালের।

দিল্লিতে গিয়েছিলেন সিবিআই (CBI) দফতরে। তাঁরা জানিয়েছিলেন এই মামলা তাঁরা ছেড়ে দেবেন, দাবি মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। আর তাতেই ক্ষিপ্ত বাবা হঠাৎই সিবিআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে বসলেন। এতদিন যে সিবিআই-এর উপরই সর্বোচ্চ আস্থা দেখিয়েছিলেন সন্তানহারা বাবা-মা, আজ তিনিই অভিযোগ তুললেন, সিবিআই টাকা খেয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আঙুল তোলার পাশাপাশি চরম মানহানিকর কথা তিনি বলেন, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে। সেখানেই পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে?

আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভে বিরোধীরা: মিছিল শুরু করতেই সাংসদদের আটকালো দিল্লি পুলিশ

কাদের কথায় অভয়ার বাবা এই ধরনের বক্তব্য পেশ করছেন, তাও স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা ‘সেটল’ করতে? আর সিবিআই এসব করবে? সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...