Thursday, June 25, 2026

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

Date:

Share post:

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan) ক্লাব। ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান। এই প্রতিয়োগিতাতেই এখন সম্পূর্ণ ফোকাস করতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। আর সেই কারণেই কলকাতা লিগে যতদিন তাদের ডুরান্ড কাপে (Durand Cup) খেলা রয়েছে, ম্যাচ না রাখারই কথা জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফে। অর্থাৎ ১৩ অগাস্টের ম্যাচে মোহনবাগান নামে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান (Mohunbagan)। সেই কারণে সম্পূর্ণ ফোকাসটা এখন সেদিকেই করতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের যে দল কলকাতা লিগে খেলছে, সেই দলেরই ১৬ জন আবার ডুরান্ড কাপের জন্য রেজিস্টার্ড হয়েছেন। সেই কথা মাথায় রেখেই এবার ডুরান্ড চলাকালীন কলকাতা লিগে না খেলারই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান।

সূত্রের খবর তারা ফুটবলাররা একসঙ্গে দুটো লিগে খেললে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না। ফুটবলারদের যাতে বিশ্রামের কোনওরকম খামতি না থাকে সেই কথা মাথায় রেখেই এবার কলকাতা লিগ না খেলার কথা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে মোহনবাগান।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...