Monday, April 6, 2026

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

Date:

Share post:

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ড. অনিল জয়েন্থ ফার্নান্দো, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল উইরাসিংহে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হারেন্দ্রা ডিসাবান্দারা।

অর্থনৈতিক স্থিতিশীলতা, পুঁজিবাজার উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং আর্থিক স্বচ্ছতা—এই বিষয়গুলোকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হয় বলে জানা গিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সৌজন্যমূলক নৈশভোজ নয়—বরং ভারত-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা।

প্রসঙ্গত বাঙালি শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা Universal Success Enterprises ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে মেগা টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক, আইটি ও বিজনেস পার্ক, কয়লা খনি, হসপিটালিটি এবং নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করছে।

আরও পড়ুন – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...