Saturday, March 21, 2026

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

Date:

Share post:

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক মহিলা। সকাল সাড়ে দশটা নাগাদ পৈলানের বাসিন্দা পূর্ণিমা হালদার (Purnima Haldar) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিতে গেলে পুলিশ তাঁকে আটকায়। দ্রুত ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, SIR বিরোধিতায় প্রতিবাদ করছিলেন ওই মহিলা সহ আরও একজন। আচমকাই পূর্ণিমার ঐ পদক্ষেপে কয়েক মুহূর্তের জন্য সকলে ঘাবড়ে যান। কর্মব্যস্ত সকালে হাইকোর্টের গেটের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার প্রসঙ্গে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য দুই মহিলা মঙ্গলবার হাইকোর্টের গেটের সামনে দাঁড়িয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁদের কথা অনুযায়ী ২০১৭ সালে গড়ে ওঠা এই সমবায়ে চলতি বছর নির্বাচন হয়। অভিযোগ, ওই নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। তাহলে কি এভাবেই এসআইআর কার্যকরী করার চেষ্টা চলছে? কেন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হল? অবিলম্বে হাইকোর্টকে এর বিহিত করতে হবে বলেও দাবি করেন তাঁরা। একাধিকবার অভিযোগ করে কাজ না হওয়ায় ক্ষুব্ধ দুই মহিলার মধ্যে পূর্ণিমা গায়ে কেরোসিন জেলে আত্মহত্যার চেষ্টা করলেন ঘটনাস্থলে থাকা পুলিশ তড়িঘড়ি তাঁদের আটকায়। প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে যান ডিসি সেন্ট্রাল স্বয়ং। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রতিবাদী এক মহিলা বলেন, “ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগেই দেখলাম, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ। আমরা নমিনেশন করতে পারব না। এসবের জন্য আমরা আর সাফার করতে পারছি না।” পূর্ণিমা নিজেও অভিযোগ তুলেছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...