Sunday, April 5, 2026

বর্ধমান রোডে ভয়াবহ দুর্ঘটনা! মৃত গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী

Date:

Share post:

হুগলিতে (Hooghli) ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যার (Gram Panchayat Member) স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ হুগলি সুগন্ধা মোড়ের কাছে। মৃতের নাম নির্মল ময়রা (৪০)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অনুপম কোলে নামে এক কারখানার ম্যানেজারও।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মল ময়রা ও অনুপম কোলে দুটি আলাদা মোটরসাইকেলে কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি এক্সইউবি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একের পর এক মোটরসাইকেলে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি বর্ধমান রোড থেকে ছিটকে কলকাতা রুটের দিকে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধাক্কার পর গাড়িতে থাকা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নির্মল ময়রাকে তৎক্ষণাৎ চুঁচুড়া (Chuchura) সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী অনুপম কোলে ছিটকে পড়েন দূরের একটি বাগানে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি। চালক ও গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন: কোনও CC ক্যামেরায় দেখা যায়নি অভয়ার মাকে মারা হয়েছে, ফুটেজে থাকলে দিন: জয়েন্ট CP

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...