Tuesday, March 31, 2026

পুলিশকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব: তীব্র প্রতিবাদ পুলিশ পরিবারের মহিলাদের

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব রাজ্য ও কলকাতা পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিকর ভাষা ব্যবহার করছেন। গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ এমনকী মারধর করছেন। মঙ্গলবার, কলকাতা প্রেসক্লাব (Press Club Kolkata) থেকে এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন পুলিশ পরিবারের মহিলারা। সাংবাদিক বৈঠকের পরে প্রেস ক্লাব থেকে গান্ধী মূর্তির দিকে প্ল্যাকার্ড-সহ মিছিল করেন তাঁরা।

এদিন, কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশে (Police) কর্মরত কর্মীদের পরিবারের মহিলা সদস্যরা কলকাতা প্রেস ক্লাবে একটি সংবাদ বৈঠক করে। সেখানেই বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তাঁরা। তাঁদের মনতে, সুরক্ষার দায়িত্ব নেন পুলিশ কর্মীরা। অথচ আন্দোলনের নামে তাঁদেরই নিশানা করে বিরোধী রাজনৈতিক দল। সাংবাদিক বৈঠকের পরে গান্ধী মূর্তির পর্যন্ত মিছিল করেন পুলিশ পরিবারের মা-বোনেরা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...