Tuesday, June 23, 2026

ভারতে ঢুকবে না বাংলাদেশের পাট: স্থলবন্দরে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Date:

Share post:

বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য থেকে পোশাকের উপর লাগাম টানা হয়েছিল আগেই। আর এবার বাংলাদেশের বাণিজ্যের অন্যতম স্তম্ভ – পাটের (jute) আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা ভারতের। স্থলপথে আমদানিতে (import) নিষেধাজ্ঞা জারি করা হল।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের কোনও স্থলবন্দর (land port) দিয়ে কাঁচা পাট, পোশাকের উপযোগী পাট (jute), দড়ি, সুতো, বস্তা, ব্যাগ ভারতে প্রবেশ করবে না। একমাত্র নব সেবা সমুদ্র বন্দর দিয়েই প্রবেশ করতে পারে এই সামগ্রীগুলি।

আরও পড়ুন: ফিল্মি কায়দায় সীমান্ত পারের চেষ্টা, বিএসএফ-এর জালে বাংলাদেশি যুবক

এর আগেও স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যের উপাদানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। প্যাকেটজাত শুকনো খাবার, সুতির পোশাকের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। আর এবার পাটজাত জিনিসের আমাদনিতে নিষাধাজ্ঞায় ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক প্রভাব পড়তে চলেছে, বলেই দাবি অর্থনীতির বিশেষজ্ঞদের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...