Saturday, June 6, 2026

ভারত-ভুটান জল কমিশন গড়বে না কেন্দ্র! ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্পষ্ট

Date:

Share post:

রাজ্যের সরকার বাংলার মানুষের জন্য উন্নয়নের চেষ্টা যতই করুক, বাধ সাধবে কেন্দ্রের বিজেপির সরকার। ফের একবার স্পষ্ট হয়ে গেল বিজেপির বাংলা বিরোধী মুখ। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Jal Shakti) স্পষ্ট জানিয়ে দিল উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপের পরিকল্পনা নেই কেন্দ্রের সরকারের।

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দো-ভুটান নদী কমিশন (Indo-Bhutan River Commission)। ভুটান থেকে আসা নদীগুলি যে বন্যার পরিস্থিতি উত্তরের জেলাগুলিতে প্রতিবছর ঘটায়। তা নিয়ন্ত্রণে একমাত্র ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করেই সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা সম্ভব বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুযায়ী প্রস্তাবও পেশ হয় রাজ্য বিধানসভায়। কেন্দ্রের কাছে এই নিয়ে সিদ্ধান্ত  নেওয়ার প্রস্তাব যায়।

কেন্দ্রের সরকার সেই প্রস্তাব নিয়ে কতদূর এগিয়েছে, বা আদৌ কিছু ভেবেছে কি না, তা নিয়ে প্রশ্ন করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রের জল সম্পদ উন্নয়ন মন্ত্রক স্পষ্ট জানায়, তারা এই নিয়ে এখনও কোনও ভাবনা চিন্তা করেইনি।

আরও পড়ুন: ভারতে ঢুকবে না বাংলাদেশের পাট: স্থলবন্দরে নিষেধাজ্ঞা কেন্দ্রের

সেখানেই ফের একবার বিজেপির বঞ্চনা ও বাংলা বিরোধিতার ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। সাংসদ ঋতব্রত দাবি করেন, উত্তরের ওই জায়গাগুলিতে বিজেপির বিধায়ক বেশি। সরকারের এই যে নেতিবাচক মনোভাব, বাংলা ডুবে গেলে ওদের কিছু এসে যায় না। রায়ডাক, সংকোশ, তোর্ষার জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ডুবে যাবে। এরই পাল্টা বাংলার মানুষ ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপিকেও ডুবিয়ে দেবে।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...