Wednesday, June 24, 2026

পথকুকুর নিয়ে সুপ্রিম রায়: প্রতিবাদে সরব বলিউড

Date:

Share post:

যে সমাজ নির্বাককে রক্ষা করতে পারে না, সেই সমাজের আত্মাই হারিয়ে গিয়েছে। ঠিক এভাবেই পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সরব বলিউডের (Bollywood) একাধিক শিল্পী। মূলত তাঁদের বক্তব্য যেভাবে পথকুকুরদের (stray dog) উপর নির্মমতার পথ বেছে নিতে হয়েছে, তার জন্য দায়ী এই সমাজ। এবার নাগরিকদের সরব হওয়ার ডাক দিলেন তাঁরা।

সুপ্রিম কোর্ট রাজধানী দিল্লির পথকুকুরদের তুলে নিয়ে শেল্টার হোমে রাখার যে নির্দেশ দিয়েছে তাতে গত দুদিন ধরে সরব দেশের পশুপ্রেমী থেকে সাধারণ নাগরিক, সেলিব্রেটিরাও। প্রতিবাদের স্বর শোনা গেল বলিউড শিল্পী জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, শালিনী পান্ডের গলাতেও। এক্ষেত্রে তাঁরা সবাই দায়ী করছেন সেই সমাজকে, যারা এই পথ কুকুরদের নিয়মিত বন্ধ্যাত্বকরণ, টিকাকরণ প্রভৃতি অত্যাবর্ষকীয় কাজে ব্যর্থ। বরুণ (Varun Dhawan), জাহ্নবীরা (Janhvi Kapoor) দাবি করছেন, খাঁচায় ভরে দিলে গোটা পশু সমাজের জন্য কোনও সদুপায় হওয়া সম্ভব নয়। ব্যাপক হারে বন্ধ্যাত্বকরণ, নিয়মিত টিকাকরণ, সামাজিক খাদ্য বিতরণ এবং বড় আকারের দত্তক নেওয়ার পথে গেলে এর সমাধান মিলতে পারে।

জন আব্রাহামের (John Abraham) কথায়, দিল্লী শহরে ১০ লক্ষ পথকুকুর (stray dog) রয়েছে। তাদের তুলে নিয়ে সেল্টার হোমে জায়গা দেওয়া অমানবিক এবং অবাস্তব। কুকুরদের দ্বারা মানুষের আক্রান্ত হওয়া ঠেকাতে বরুণ, জাহ্নবির মতো একই পরামর্শ জনেরও।

আরও পড়ুন: বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণ অপূরণীয় ক্ষতি: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অভিনেত্রী শালিনী পান্ডের (Shalini Pandey) দাবি পথপুকুররা নিজের ইচ্ছায় রাস্তায় আসেনি, আমরাই তাদের রাস্তায় নামিয়েছি। মূলত বলিউডের তারকাদের দাবি সমাজের এই উদাসীনতায় হিংসার শিকার আজকে পথ কুকুররা। ভবিষ্যতে এটা অন্য কারও উপরও নেমে আসতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...