Wednesday, March 18, 2026

ব্যবস্থা ভালো হলে থাকুক আস্তানায়

Date:

Share post:

শতাব্দী রায়, সাংসদ-অভিনেত্রী

রাস্তায় কুকুরের কারণে মানুষের সমস্যা মিথ্যে নয়। অনেক সময় দেখা গেছে কেউ প্রাতঃভ্রমণে গেলে কুকুর তাঁকে আক্রমণ করেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে। আমার একটাই কথা, দিল্লিতে যেখানে এক লক্ষ কুকুরের থাকার জায়গা সেখানে দশ লক্ষ কুকুর কীভাবে থাকবে? মানুষের ক্ষেত্রে যেমন বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা উঠে আসছে সেখানে কিন্তু খাবার নিয়ে কোনও সমস্যা হয় না। কারণ তাঁদের বাড়ি থেকে টাকা যায় বলে থাকা – খাওয়া বা সুরক্ষার কোনও সমস্যা হয় না। কিন্তু এই কুকুরদের (Street Dogs) ক্ষেত্রে কী হবে? আমি কোনও ভাবেই এই পদক্ষেপে বিশ্বাসী নই যেখানে কুকুরদের না খেতে পেয়ে মারা যেতে হবে। তার জন্য কেন্দ্র- রাজ্য সরকারের যা করার সেটা করা উচিত।

অনেক এনজিও (NGO)আছে যারা এই পথ কুকুরদের খাবার খাওয়ায়। এবার সেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যে শেল্টারে পাঠানো হবে সেখানে সারমেয়দের খাবারের ব্যাপারটা কে কীভাবে নিশ্চিত করবেন? যেখানে অনেক অনাথ আশ্রমে দেখা গেছে ছোট শিশুদের ঠিকমতো খেতে দেওয়া হয় না, সেখানে সরকার থেকে টাকা পাঠালেও পথ কুকুরদের ঠিকভাবে খেয়াল রাখা হবে তো? কে এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। কে নিশ্চিত করবে এটাই আমার জানতে চাওয়া। অনেক দেশ আছে যেখানে আলাদা জায়গা করে পশুদের (কুকুর বাদে) রাখা হয়। সেরকম যদি ব্যবস্থা করতে পারে তাহলে করুক আমার কোন অসুবিধা নেই। এমন জায়গা যদি করা যায় যেখানে আলাদা করে ব্যারিকেড করা থাকবে, কারোর কোনও সমস্যা হবে না তাহলে সেই ব্যবস্থা হোক। এটা তো ঠিক যে পথ কুকুরের সংখ্যা ভীষণ ভাবে বাড়ছে। তাই মানুষকেও বাঁচতে হবে, কুকুরকেও বাঁচতে হবে। এমন নয় যে ওরা অবলা বলে বা গুটিকয়েক NGO ছাড়া ওদের হয়ে কথা বলার কেউ বলার নেই তাদের এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। পথ কুকুরদের অন্যত্র পাঠানো হচ্ছে ঠিক আছে, কিন্তু কোথায় আর কীভাবে রাখা হবে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...