Monday, April 6, 2026

ফের পদ্মরাজ্যে বাংলা শ্রমিকের উপর নৃশংস অত্যাচার! প্রাপ্য টাকা চাইতেই কেটে নেওয়া হল কান

Date:

Share post:

ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকের উপর নৃশংস অত্যাচার। প্রাপ্য টাকা চাইতেই শরীর থেকে কান কেটে নিল মালিকপক্ষ। বীরভূমের নলহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং কাজের খোঁজে মুম্বাই গিয়েছিলেন। অভিযোগ, যে সংস্থায় তিনি কাজ করতেন, প্রাপ্য টাকা চাইতেই মালিকপক্ষ প্রথমে তাকে মারধর করে এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয় দুই কান।

ভয় ও আতঙ্কে রাহুল মুম্বাই ছেড়ে ফিরে আসেন নিজের বাড়ি নলহাটিতে। বর্তমানে পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত রাহুল জানান, এই ঘটনার পরে তিনি আর বাইরে কাজ করতে যেতে চান না।উল্লেখ্য, গত মাসে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শ্রমিকদের উদ্দেশে আবেদন জানিয়েছিলেন, তারা যাতে বাইরে না গিয়ে বাংলায় ফিরে আসেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলা কাজ দেবে, দুবেলা খাবার দেবে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের শিকার হওয়ার কোনও প্রয়োজন নেই। রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে যদি একজন শ্রমিকের কান কেটে নেওয়া হয়, তা ভয়ঙ্কর অমানবিক। বাংলার মানুষের উপর এই ধরনের নোংরামো বন্ধ হোক।

আরও পড়ুন- বাংলায় কংগ্রেসকে ‘ওয়েলকাম’! রাজ্য সম্মেলনের আগে জানাল CPI

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...