Saturday, June 27, 2026

বাংলায় কংগ্রেসকে ‘ওয়েলকাম’! রাজ্য সম্মেলনের আগে জানাল CPI

Date:

Share post:

পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। শরিকদের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি কংগ্রেসের জন্য আসন ছাড়ার বার্তা দিয়েই বৈঠকে বসছে বামফ্রন্ট। ১৯ অগাস্ট বৈঠক। তার আগে শুক্রবার থেকে সল্টলেকে শুরু হচ্ছে সিপিআইয়ের রাজ্যে সম্মেলন। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসকে ‘ওয়েলকাম’। তাদের সম্মানের সঙ্গেই দেখব।“ তবে, আসন বণ্টন নিয়ে পুনর্বিবেচনা হবে বলে জানান তিনি।

বামফ্রন্টের শরিকদের মধ্যে ১৯৭৭-এ আসন বোঝাপড়া ছিল তা থাকবে না। আগেই ফ্রন্টের বৈঠকে এই প্রস্তাব দেয় সিপিএম। সহমত হয় শরিকরা। সেই প্রসঙ্গ তুলেই CPI-র রাজ্যা সম্পাদকের বক্তব্য, ”আসনের পুনর্বণ্টন হওয়া দরকার। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা আসতে চায় তাদেরকেও কীভাবে জায়গা দেওয়া যায় সেটা আলোচনা হবে ফ্রন্টের বৈঠকে।”

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, রাজ্যের ২৯৪ আসনেই প্রার্থী দেবেন তাঁরা। বলেন, “বাংলার মানুষ চায় কংগ্রেস নিজেদের প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাই কমান্ডেরও নির্দেশ অনুযায়ী আমরা চলব।”

এই পরিস্থিতে শুক্রবার থেকে সল্টলেকে শুরু হচ্ছে সিপিআইয়ের রাজ্য” সম্মেলন। চলবে ১৭ তারিখ পর্যন্ত। করুণাময়ী মোড় থেকে বিডি হল পর্যন্ত মিছিলের পরে শুরু হবে সম্মেলন। থাকবেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর চণ্ডীগড়ে হবে সিপিআইয়ের পার্টি কংগ্রেস। কংগ্রেসকে আসন ছাড়ার মানসিকতা থাকলেও সিপিআই-এর মতে, চব্বিশের লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট সফল হয়নি কংগ্রেসের মধ্যে কোন্দলের জেরে হওয়ার মানসিকতার অভাব ছিল বলেই।

আরও পড়ুন- রাজ্যপালের সম্মতি! আইনে পরিণত হতে চলেছে সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...