Sunday, June 7, 2026

রাজ্যপালের সম্মতি! আইনে পরিণত হতে চলেছে সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল

Date:

Share post:

রাজ্যপালের সম্মতিতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল এবার আইনে পরিণত হতে চলেছে। গত জুন মাসে বিধানসভায় পাস হওয়া এই সংশোধনী বিলটিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল—কমিশনে ভাইস-চেয়ারপার্সনের সংখ্যা এক জন থেকে বাড়িয়ে দু’জন করার ব্যবস্থা।

নতুন কাঠামো অনুযায়ী, কমিশনে থাকবেন এক জন চেয়ারপার্সন, দু’জন ভাইস-চেয়ারপার্সন এবং মোট ন’জন সদস্য। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, গত কয়েক বছরে কমিশনের কাজের পরিধি ও দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ ও সমস্যা সমাধান, উন্নয়নমূলক প্রকল্পের তত্ত্বাবধান, এবং আইনি সহায়তা প্রদানের মতো নানা কাজে কমিশনের ওপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে কার্যক্ষমতা বাড়াতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে অতিরিক্ত পদাধিকারী যুক্ত করার প্রয়োজন হয়েছিল।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতি পাওয়ায় সংশোধনী কার্যকর হতে চলেছে। প্রশাসনিক মহলের ধারণা, এই পরিবর্তনের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষায় কমিশনের ভূমিকা আরও সুদৃঢ় হবে। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দুই ভাইস-চেয়ারপার্সনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও পড়ুন- মিঠুন-কুণাল: একে অপরকে মানহানির নোটিশ, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...