Sunday, June 7, 2026

বাংলা সিনেমাকে আরও বড় জায়গা করে দিলেন মুখ্যমন্ত্রী: স্বরূপ

Date:

Share post:

পরিধি বাড়ল বাংলা সিনেমার। এবার প্রতিদিন সব হলে প্রাইম টাইমে চলবে শো। বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে সিনে ইন্ডাস্ট্রির জগতে ঐতিহাসিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফেডারেশনের (FCTWEI)সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) রাজ্য সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, এই সিদ্ধান্তে আস্তে একটু সময় লেগেছে ঠিকই। কিন্তু বুঝতে হবে এক ছাদের তলায় সকলকে আনা, সব পরিবেশক-প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে একমত হওয়া সহজ নয়। এটা কেন ঐতিহাসিক সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন, বছরের প্রত্যেকদিন প্রতি হলে প্রাইম টাইমে বাংলা ছবি চালানোর কথা আগের সরকার ভাবেনি. তারা যে বিল পাস করেছিল সেখানে ১২০টা শোয়ের উল্লেখ ছিল। কিন্তু এই সরকারের সিদ্ধান্তের ফলে সেই শোয়ের সংখ্যা একটা স্ক্রিন হলে ৩৬৫, ডবল হলে ৭৩০টি শো চলবে বছরে। ট্রিপল হলে শো টাইম আরও বাড়বে। এর ফলে বাংলা ছবি তৈরির আগ্রহ, সংখ্যা বাড়বে। আরও বেশি শিল্পী এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হবে। অর্থাৎ বাংলা ছবির পরিধি বেড়ে গেল। যাঁরা বলছিলেন বাংলা ছবির সংখ্যা কমে যাচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে তাঁদের অভিযোগের সুযোগ থাকবে না। আরও নতুন শিল্পী থেকে টেকনিশিয়ান সকলেই যুক্ত হবেন। এর জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বরূপ এদিন বলেন কাউকে কোনও জোর করা হয়নি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে সেটা সত্যি সাধুবাদযোগ্য। যেভাবে হিন্দি সিনেমার মাঝে বাংলা ছবিকে শো পেতে লড়াই করতে হত, এবার সেসব থেকে মুক্তি। মুখ্যমন্ত্রী বাংলা ছবিকে অনেক বড় জায়গা করে দিলেন। যেভাবে পরিবেশক- পরিচালক- প্রযোজক- শিল্পী সকলের সঙ্গে কথা বলে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্তে আসার ফলে বাংলা ছবির জন্য এটা দারুণ ঘটনা।

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...