Wednesday, March 18, 2026

যোগীরাজ্যে চূড়ান্ত অমানবিকতা! রাখির পরেই বোনকে ধর্ষণ-খুন

Date:

Share post:

দাদার হাতে রাখি বেঁধেছিল বোন কিন্তু সেই সম্মান দিতে পারল না দাদা। কী ভয়ানক পরিণতি তাঁর জন্য অপেক্ষা করছে সে নিজেও বোঝে নি। নিরাপত্তা চেয়ে রাখি বেঁধে তাঁর হাতেই ধর্ষণের শিকার হতে হল ১৪ বছরের নাবালিকাকে। এখানেই শেষ নয়, ধর্ষণের পর নির্যাতিতাকে খুন করার অভিযোগও রয়েছে যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই নৃশংস ঘটনায় আঁতকে উঠেছে গোটা দেশ।

জানা গিয়েছে, গত শনিবার রাখি পূর্ণিমার দিন অভিযুক্ত সুরজিৎ কাকার বাড়ি যায়। বোনের থেকে রাখিও বাঁধেন (Raksha Bandhan)। এরপর নিজের কাজে বেরিয়ে গেলেও রাতে মদ্যপ অবস্থায় আবার ওই বাড়ি আসেন। সুযোগ পেয়ে বোনের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থাতেই তাঁকে ধর্ষণ করেন এবং প্রমান লোপাট করতে শ্বাসরোধ করে বোনকে খুন করেন। নিজেকে বাঁচাতে গোটা ঘটনাটিকে আত্মহত্যা দেখাতে চেয়েছিলেন তিনি। তাই মৃতার গলায় ফাঁস দিয়ে পাখার সঙ্গে ঝুলিয়ে দেন।

পাশের ঘরেই নাবালিকার বাবা ঘুমাচ্ছিলেন কিন্তু তিনি কিছুই টের পাননি। পরেরদিন সকালে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। সুরজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তখনই বয়ানে অসংগতি দেখা দিলে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় চাপের মুখে অপরাধ স্বীকার করেন যুবক। সূত্রের খবর, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন দেখতে পায়। বিছানায়, মাটিতে রক্তের দাগ দেখেই সন্দেহ হয়। তার থেকেই বোঝা গিয়েছিল এটি আত্মহত্যার ঘটনা নয়। মৃতার পরিবারের সদস্যদের প্রশ্ন করা হলে সেই উত্তরও সুরজিৎ দিচ্ছিল। তাই তাঁর ওপর সন্দেহ হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এহেন ঘৃণ্য ঘটনার পর আরো একবার প্রশ্নের মুখে যোগীরাজ্যে নারী নিরাপত্তা। আরও পড়ুনঃ ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ প্রশ্ন তুলতেই ধুয়ে দিলেন দেবাংশু

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...