Tuesday, April 7, 2026

চলে গেলেন প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ, পিতৃহারা লিয়েন্ডার

Date:

Share post:

শারীরিক অসুস্থতার সঙ্গে আর লড়াই করা গেল না। হার মেনে চির বিদায় নিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বাবা প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ (Vece Paes)। মৃত্যুকালে পাশে ছিল ছেলে। বুধবার থেকে  ভেসের শারীরিক অবস্থার অবনতির হচ্ছে বুঝতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তির কথা জানান চিকিৎসকেরা। তবে শেষরক্ষা হল না বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ চিরঘুমের দেশে চলে গেলেন ভেস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন হকি তারকা। বর্ষীয়ান ভেসের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতেই। পাঁচ দশক আগে হকিতে ব্রোঞ্জ পদকজয়ী অলিম্পিয়ানের লড়াইটা অনুপ্রেরণা দেওয়ার মতোই। লিয়েন্ডারকে টেনিস তারকা হিসেবে গড়ে তুলতে অনেক বাধা-বিপত্তি সম্মুখীন হয়েছিলেন তাঁর বাবা। কিন্তু হার মানেন নি।

১৯৪৫-এ গোয়ায় জন্ম হয় ভেসের। ছোটবেলা থেকে পড়াশনা আর খেলাধুলার প্রতি সমান ভালবাসা ছিল। কলকাতায় মেডিসিন নিয়ে লেখাপড়া করেছেন তিনি। ভারতের হকি দলে মিডফিল্ডার হিসাবে খেলেছেন। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জেতেন। তার পরের বছর মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস‍্য ছিলেন লিয়েন্ডারের বাবা। পাশাপাশি স্পোর্টস মেডিসিন নিয়ে তাঁর কাজ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে।১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতিও ছিলেন ভেস। লিয়েন্ডার নিজের টেনিসজীবনের বারবার বাবার অবদানের কথা উল্লেখ করেছেন। টেনিস তারকার পরিবার সূত্রে জানা গেছে বুধবার রাতেই ভেসের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অবশেষে এদিন ভোররাত তিনটে নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে। শোকের ছায়া ক্রীড়া মহলে।

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...