Saturday, April 4, 2026

মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, কাজে করে দেখাই-‘কন্যাশ্রী’ দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার কন্যাশ্রীরা আজ বিশ্বশ্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’ প্রকল্পের (Kanyashree Prakalpa) আজ দ্বাদশ বর্ষপূর্তি। এই উপলক্ষে নারী ক্ষমতায়নের মাধ্যমে সমাজের সকল মেয়েদের ভালো থাকার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় মোট কন্যাশ্রীর সংখ্যা ৯৩ লক্ষ্য। এদিন সমাজমাধ্যমের পোস্টে সেকথা উল্লেখ করার পাশাপাশি মমতা লেখেন, ‘আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।’ এদিন কন্যাশ্রী দিবস উপলক্ষে দুপুরে ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিশ্বের দরবারে বাংলার কন্যাশ্রী প্রকল্পের সমাদর সর্বজনবিদিত। ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে এটি প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। সোশ্যাল মিডিয়ায় সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে women empowerment এর কথা বলি না। আমরা করে দেখাই।’

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...