Tuesday, June 23, 2026

চোখের আড়ালে শচীন-পুত্র অর্জুনের বাগদান

Date:

Share post:

তেন্ডুলকর পরিবারের সব কিছুই লোকচক্ষুর আড়ালে। মেয়ে সারাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রটনা কিংবা ভিডিও ভাইরাল হলেও নিশ্চিত করে কিছুই মেলে না বা পাওয়া যায় না। সকলের চোখ সারার উপরে থাকে। অর্জুন খুব একটা সে সবের মধ্যে নেই। সেই অর্জুন (Arjun Tendulkar engagement) পাপারাজ্জিদের চোখ এড়িয়ে বাগদান সারলেন। বুধবার ঘরোয়া অনুষ্ঠানে হল আংটি বদল।

প্রশ্ন পাত্রী কে? নাম সানিয়া চন্দোকর (Sania Chandokar) । মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। বুধবারের অনুষ্ঠানে দুই পরিবারের হাতে গোনা কিছু আত্মীয় ছিলেন। ছিলেন অর্জুনের কয়েকজন বন্ধু।

রবি ঘাইয়ের ব্যবসা কী? ব্রুকলিন কিমারি আইসক্রিম ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের মালিক ঘাই পরিবার। বছর ২৪-এর সানিয়ারও নিজস্ব ব্যবসা আছে। সামলান পরিবারের ব্যবসাও। সানিয়া অর্জুনের মতো প্রচারের বাইরে থাকেন। ফলে সমাজমাধ্যমেও দেখা যায় না। বছর ২৫-এর অর্জুনের সঙ্গে প্রায় তিন বছরের সম্পর্ক। কিন্তু মুম্বাইয়ের পাপারাজ্জিরা তার খোঁজ পায়নি। অর্জুন প্রথম শ্রেণির ম্যাচ খেললেও এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে আর আইপিএল খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...